কাফেলার সাথীদের গুণাবলি, ভবিষ্যৎ লক্ষ্য এবং শপথনামা নিচে দেওয়া হলো।
সাথীদের বৈশিষ্ট্যসমূহ
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
(হে নবী! এসব ঘটনার পর) আল্লাহর রহমতই ছিল, যদ্দরুন তাদের প্রতি তুমি কোমল আচরণ করেছ। তুমি যদি রূঢ় প্রকৃতির ও কঠোর হৃদয় হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে বিক্ষিপ্ত হয়ে যেত। সুতরাং তাদেরকে ক্ষমা কর, তাদের জন্য মাগফিরাতের দু‘আ কর এবং (গুরুত্বপূর্ণ) বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাক। অতঃপর তুমি যখন (কোন বিষয়ে) মনস্থির করবে, তখন আল্লাহর উপর নির্ভর করো। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন।
সূরা আলে ইমরান, আয়াত: ১৫৯
- বাবুস সালাম কাফেলার সকল স্তরের আমীর ও সাথীগণ তাকওয়া, তাওয়াক্কুল, তাওয়াজু, তাহাম্মুল, জুহুদ, সবর ও শোকর গুণের সাথে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন।
- বাবুস সালাম কাফেলার সকল স্তরের আমীর ও সাথীগণ হেকমত ও মাওয়িযায়ে হাসানার মাধ্যমে সকল কাজ আঞ্জাম দেবেন।
- বাবুস সালাম কাফেলার আমীর ও সাথীগণ কোনো ধরনের প্রচারমুখী হবেন না। নিজেদের ভিজিটিং কার্ডে, প্রচারপত্রে বা মিডিয়ায় কাফেলার পরিচয় লিখবেন না/প্রকাশ করবেন না।
- বাবুস সালাম কাফেলার আমীর ও সাথীগণ কারো থেকে নিজের ব্যক্তিগত কোনো বদলা বা প্রতিশোধ গ্রহণ করবেন না।
- বাবুস সালাম কাফেলার প্রয়োজনে যাকে, যেখানে আমীর/সাথী করা হয়, অথবা কাফেলার প্রয়োজনে দায়িত্ব পরিবর্তন করা হয়, সর্বাবস্থায় মেনে চলবেন; কোনো প্রকার পদ-পদবির আকাঙ্ক্ষা ছাড়াই বাবুস সালাম কাফেলার লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবেন। (ইনশাআল্লাহ)
ভবিষ্যৎ লক্ষ্য
অতঃপর ২০৪৫-৫০ সালের মধ্যে পূর্ণ ইসলামী জাগরণ সৃষ্টি করার মাধ্যমে এদেশে “খেলাফত আলা মিনহাজে নবুওয়াত” প্রতিষ্ঠার প্রয়াস চালানো হবে, ইনশাআল্লাহ।
শপথনামা
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বাবুস সালাম কাফেলা
মারকায: কেন্দ্রীয় দারুল উলুম বাবুস সালাম, আশকোনা, হাজীক্যাম্প, দক্ষিণখান, ঢাকা-১২৩০
আমীর ও সদস্যগণের শপথনামা
আমি ........................................ বাবুস সালাম কাফেলার সদস্য/আমীর মনোনীত হয়ে আল্লাহ তাআলার নামে শপথ করছি যে,
- আমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য বাবুস সালাম কাফেলার সম্প্রসারণ, সংগঠিতকরণ ও মূল লক্ষ্য অর্জনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
- আমার উপর অর্পিত দায়-দায়িত্ব ও আমানত যথাযথভাবে আদায় করব।
- আমি কাফেলার নীতি, আদর্শ ও কর্মবিধি মেনে চলব এবং আমীরের প্রতি আনুগত্য প্রদর্শন করব।
- খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাবুস সালাম কাফেলায় জনসম্পৃক্ততা বৃদ্ধির মানসে আমি জান-মালের সর্বোচ্চ কুরবানির জন্য দৃঢ় সংকল্পবদ্ধ থাকব, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাকে এই শপথ পরিপালনের তাওফীক দান করুন। আমীন।