বাবুস সালাম হাওয়ারিয়িন কাফেলা — বাবুস সালাম কাফেলার মুঈন ও মদদগার কাফেলা।

এই কাফেলায় থাকবেন যেকোনো পেশার লোকজন, যারা আহলে হক উলামাদের অনুসারী ও দ্বীনদরদী হবেন — যারা তাদের অর্থের কিছু অংশ তাকাজা মোতাবেক বাবুস সালাম কাফেলার লক্ষ্য-উদ্দেশ্য পূরণে ব্যয় করবেন। এই কাফেলা হবে বাবুস সালাম কাফেলার মুঈন ও মদদগার; কাফেলার সদস্য সংখ্যা হবে নিম্নরূপ:

সদস্য সংখ্যা

  1. মসজিদভিত্তিক বাবুস সালাম কাফেলার হাওয়ারিয়িন কাফেলা হবে আশারায়ে মুবাশশারার সংখ্যায় — ১০ জন।
  2. ওয়ার্ড ও ইউনিয়ন/পৌরসভার হাওয়ারিয়িন কাফেলা হবে কোরআনের পারার সংখ্যায় — ৩০ জন।
  3. থানা ও জেলা হাওয়ারিয়িন কাফেলা হবে কুরআনের সূরার সংখ্যায় — ১১৪ জন।
  4. বিভাগের হাওয়ারিয়িন কাফেলার সংখ্যা হবে কোরআনের রুকূর সংখ্যায় — ৫৫৮ জন।
  5. কেন্দ্রীয় হাওয়ারিয়িন কাফেলার সংখ্যা হবে কোরআনের আয়াত সংখ্যায় — ৬২৩৬ জন।

কেন হাওয়ারিয়িন কাফেলা

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক নবীরই হাওয়ারী (বিশেষ সাহায্যকারী) থাকেন। আমার হাওয়ারী হলেন যুবায়র ইবন ‘আওয়াম। (জামে তিরমিযী, হাদিস নং ৩৭৪৪)

সেই আদর্শে, নিজের জান-মাল ও সময় দিয়ে দ্বীনের কাজে সহযোগিতা করার মানসে যারা কাফেলার পাশে দাঁড়াবেন, তারাই হাওয়ারিয়িন কাফেলার সদস্য।

হাওয়ারিয়িন হিসেবে যুক্ত হোন অনুদান দিন
← শপথনামা কাফেলা পরিচিতি →